মেসির রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার হয়ে অফিশিয়াল ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ড আগেই গড়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকা কাল গড়লেন বার্সার হয়ে সব ধরনের ম্যাচেও সবচেয়ে বেশি গোলের রেকর্ড। ওসাসুনার বিপক্ষে হ্যাটট্রিক করেই পাওলিনহো আলকানতারাকে পেছনে ফেলে বার্সার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি। তাঁর উদ্ভাসিত পারফরম্যান্সে বার্সেলোনা জিতেছে ৭-০ গোলে। বার্সার হয়ে মেসির গোল এখন ৩৭১টি। ১৯১২ থেকে ১৯২৭ পর্যন্ত বার্সায় খেলে ৩৬৯ গোল করেছিলেন আলকানতারা। এএফপি।
ইংলিশ লিগে হ্যাটট্রিক পেতে পেতেও পাননি স্টিভেন জেরার্ড। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের জেরার্ড দুটি গোল করেন পেনাল্টি থেকে। তৃতীয় স্পটকিক নেওয়ার সুযোগ মিললেও বল লাগিয়েছেন পোস্টে। তাতে অবশ্য লিভারপুলের জয় আটকে থাকেনি। পরে লুইস সুয়ারেজও পেয়েছেন গোল। লিভারপুল জিতেছে ৩-০ গোলে।