মেসির রেকর্ডের রাতে বার্সার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসির জোড়া গোলে গতকাল রোববার রাতে রিয়াল বেটিসকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।এই দুই গোলের সুবাদে চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়াল ৮৬। ৪০ বছর আগে জার্মান কিংবদন্তি জার্ড মুলারের গড়া রেকর্ড ভেঙে দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। ১৯৭২ সালে এক মৌসুমে ৮৫ গোল করে রেকর্ড গড়েছিলেন মুলার।ম্যাচের ১৬ মিনিটে মৌসুমে নিজের ৮৫তম গোলটি তুলে নেন মেসি। স্পর্শ করেন জার্ড মুলারের গড়া রেকর্ড। এর নয় মিনিট পর বেটিসের জালে আরেকবার বল জড়িয়ে মেসি ছাড়িয়ে যান মুলারকে। ম্যাচের বাকি সময়ে গোলের দেখা পাননি মেসি, গোল পায়নি বার্সেলোনাও। খেলার ৩৯ মিনিটে একটি গোল শোধ করেন রোবেন কাস্ত্রো।এবারের লা লিগায় এখন পর্যন্ত হারের মুখ দেখতে হয়নি বার্সাকে। ১৫ ম্যাচে ড্র কেবল একটি। ৪৩ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে স্প্যানিশ জায়ান্টরা। সমানসংখ্যক ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের অবস্থান দ্বিতীয়। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের ১৫ ম্যাচে অর্জন ৩২ পয়েন্ট।লিগে ব্যক্তিগত গোলের দিক থেকে শীর্ষে লিওনেল মেসি। বার্সার জাদুকরের গোলসংখ্যা ২৩। ১৬ গোল নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়ের অবস্থান দ্বিতীয়। তৃতীয় স্থানে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর গোলসংখ্যা ১৩।