মেসির রেস্টুরেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবুজ পিচের মতো টেবিল, দেয়ালে আঁকা ট্যাকটিকস বোর্ড—মেসির রেস্টুরেন্টের সাজসজ্জায়ও থাকছে ফুটবলের ছোঁয়া l স্পোর্ত
সবুজ পিচের মতো টেবিল, দেয়ালে আঁকা ট্যাকটিকস বোর্ড—মেসির রেস্টুরেন্টের সাজসজ্জায়ও থাকছে ফুটবলের ছোঁয়া l স্পোর্ত

উদ্যোগটা পুরোপুরি লিওনেল মেসির বলা যাবে না। এটা মূলত তাঁর ভাই রদ্রিগোর, তবে আর্থিক পৃষ্ঠপোষকতা আছে মেসির। আরেক ভাই মারিসলও আছেন এই উদ্যোগের সঙ্গে। ব্যবসাটা তাই মেসির পরিবারেরই বলা ভালো। হ্যাঁ, ভাইদের নিয়ে রেস্টুরেন্ট ব্যবসায় নেমেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা মেসি। রেস্টুরেন্টের নামটা বেশ লম্বা, ‘এল বেলাভিসতা দেল জারদিন দেল নরতে’। গত পরশু বার্সেলোনায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই রেস্টুরেন্ট।
মোট ১ হাজার মিটার জায়গা নিয়ে বেশ বড় পরিসরেই খোলা হয়েছে রেস্টুরেন্টটি। বাইরে আরও ১ হাজার মিটার জায়গা থাকছে। সেখানে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা আছে। মেসির জন্মশহর রোজারিওর একটা ছাপ রাখার চেষ্টা করা হয়েছে পুরো রেস্টুরেন্টের অঙ্গসজ্জা ও খাবারে। মেসির প্রিয় খাবার মিলানেসা নাপোতালিনা আ কাবায়ো (রুটির সঙ্গে ডিম আর গরুর মাংসের মিশ্রণে একধরনের আর্জেন্টাইন খাবার) পাওয়া যাবে সেখানে। দাম পড়বে সাড়ে দশ ইউরো। স্পোর্ত।