মেসির লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের বিপক্ষে বার্সেলোনার ২-০ গোলের জয়ে একটু বিস্ময়, একটু হতাশা—গোল পাননি লিওনেল মেসি! কিন্তু দলগত জয়ের মধ্যে ওই হতাশা ঘুচিয়ে আর্জেন্টাইন খুদে জাদুকর জিততে চান ব্যক্তিগত দ্বৈরথেও। ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দিকেই তাঁর চোখ। মেসি নন, তাঁর হয়ে কথাটা বলছেন বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা। সেভিয়ার বিপক্ষে ৪ গোল করা রোনালদোর গোল ৩৩টি। মেসির ৩১টি। এসপানিওল ম্যাচে গোল করতে না পারলেও গার্দিওলার বিশ্বাস, বাকি তিন ম্যাচে মেসি রোনালদোকে ছাড়িয়ে যাবেনই, ‘মেসি সব সময়ই গোল পেতে চায়। কারণ, সে সহজাত স্ট্রাইকার এবং গোল করার নেশাটা ওর রক্তে।’ ওয়েবসাইট।