মেসির শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে মৃত্যু তাঁকে পরিচিতি দিয়েছে বিশ্বব্যাপী।তবে আর্জেনটাইন সাংবাদিক জর্জ লোপেজকে লিওনেল মেসি চিনতেন আরও আগে থেকেই।সর্বশেষ লা রেড রেডিওর হয়ে কাজ করা লোপেজ বার্সেলোনায় থাকতে কাজ করেছেন সেখানকার দৈনিক স্পোর্ট-এ।মেসির পছন্দের সাংবাদিক হয়ে ওঠেন তখনই।আর্জেন্টিনা-হল্যান্ড ম্যাচের আগে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া ৩৮ বছর বয়সী এই সাংবাদিককেই সেমিফাইনালের জয় উৎসর্গ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। নিজের ফেসবুক পেজে মেসি লিখেছেন, ‘আর্জেন্টিনার সব সমর্থককে অনেক অনেক ভালোবাসা এবং এই জয় উৎসর্গ করছি লোপেজকে। বন্ধু, এই জয় তোমার জন্য। পরিবারের সবাইকে জানাচ্ছি গভীর ভালোবাসা।’ গোলডটকম।