মেসির সঙ্গে আমার তুলনা হয় না: নেইমার
হালের ব্রাজিলীয় সেনসেশন নেইমার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, মেসির সঙ্গে তাঁর কোনো তুলনাই হয় না। তিনি বলেছেন, ‘মেসির মতো ফুটবল খেলতে আমাকে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।’এ মুহূর্তে অনেকেই তাঁকে মেসির সঙ্গে তুলনা করছেন। আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে বড় অঙ্কের বিনিময়ে খেলতে যাওয়ার জল্পনা-কল্পনাটাও নতুন নয়। ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলেও ইতিমধ্যেই নেইমারকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা তরুণ প্রতিভা হিসেবে আখ্যায়িত করেছেন।তবে এত প্রশংসা, সেরাদের সঙ্গে নিজেদের তুলনা মাথা ঘুরিয়ে দেয়নি নেইমারের। মাটিতে পা রেখেই তিনি বলেছেন, আমার এখনো শেখার আছে অনেক কিছু। মেসি বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তিনি ইতিমধ্যেই ফুটবল থেকে অনেক কিছু অর্জন করেছেন। সেই গন্তব্যে পৌঁছাতে আমাকে অনেক পরিশ্রম করতে হবে। আর আমি সেটাই করে যাচ্ছি।বার্সেলোনা সম্পর্কেও অনেক উচ্চ ধারণা নেইমারের। তিনি এই ক্লাবকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্লাব হিসেবে অভিহিত করে বলেন, ‘একটি অতুলনীয় দল হওয়ার জন্য বার্সেলোনা অনেক আগেই ফসলের বীজ বপন করে রেখেছে। সেই বীজ থেকে গাছ হচ্ছে, সেই গাছে এখন সাফল্যের ফল ধরেছে। এটা তাদের অর্জন।তিনি বলেন, আজ বার্সেলোনাকে নিয়ে যে হইচই, যে প্রশংসা ও স্তুতি, সবই তারা অর্জন করেছে। এ সবই তাদের পাওনা। ওয়েবসাইট।