মেসির সঙ্গে কোনো ‘যুদ্ধ’ নেই: রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে সেরা—লিওনেল মেসি, নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? প্রশ্নটা নিয়ে সমর্থকদের মধ্যে প্রায়ই বিতর্ক হয়। বিতর্কের গণ্ডি ছাড়িয়ে অনেক সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সৃষ্টি হয় ‘যুদ্ধময়’ পরিস্থিতি পর্যন্ত!মেসির সঙ্গে ‘যুদ্ধ’ নিয়ে গতকাল বৃহস্পতিবার প্রশ্ন করা হয়েছিল রোনালদোকে। রিয়াল মাদ্রিদ তারকার স্পষ্ট জবাব, ‘বার্সেলোনার মেসির সঙ্গে কোনো যুদ্ধ নেই আমার। আমি কখনোই ব্যক্তি মেসির সঙ্গে লড়াই করি না। লড়াই করি নিজের সঙ্গে। লড়াই করি প্রতিপক্ষ সব দলের সঙ্গে।’ওপরের কথাগুলো শুনে অনেকের কাছে উদ্ধতপূর্ণ মনে হাতে পারে। তবে মেসির ‘প্রাপ্য’ সম্মানটা ঠিকই দিয়েছেন রোনালদো, ‘মেসি অসাধারণ ফুটবলার। ওর দল বার্সার অন্য ফুটবলাররাও অসাধারণ। মেসিকে ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি। ও সেরা হতে পারে। এর প্রমাণও মেসি প্রতিটি ম্যাচে দিয়ে যাচ্ছে।’ ওয়েবসাইট।