মেসির সঙ্গে খেলাটা সম্মানের: নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্ন পূরণ হয়েছে। ইউরোপীয় লিগে খেলার সুযোগ পেতে যাচ্ছেন হালের ব্রাজিলীয় সেনসেশন নেইমার। বার্সেলোনার ন্যু ক্যাম্পে পা রাখার প্রাক্কালে দারুণ শিহরিত তিনি। বলেছেন, লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ ও ইনিয়েস্তার মতো তারকাদের পাশে দাঁড়িয়ে খেলাটা তাঁর জন্য অসম্ভব সম্মানের।ব্রাজিলীয় ক্লাব সান্তোস থেকে নেইমারকে পেতে বার্সেলোনার খরচ হচ্ছে ২৮ মিলিয়ন ইউরো। পাঁচ বছরের এই চুক্তি সাম্প্রতিক সময়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত ও কাঙ্ক্ষিত হিসেবেও পরিগণিত।ব্রাজিলীয় লিগে নিজের পুরোনো ক্লাবের শেষ ম্যাচটি হয়ে গেছে গতকাল। ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে এই ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নেইমার। তিনি বলেছেন, ‘বার্সেলোনায় যোগ দেওয়ার মধ্য দিয়ে আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে। সামনের দরজা দিয়েই আমি সান্তোস ছাড়ছি। সবকিছু ঠিকঠাক সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে যদি ব্রাজিলে ফিরি, তাহলে আমি সান্তোসেই ফিরব।’বিদায়বেলায় নিজের অভিব্যক্তি জানাতে গিয়ে নেইমার বলেন, ‘অনুভূতিটা অসাধারণ। এ পর্যন্ত যা কিছু পেয়েছি, সে জন্য সান্তোসের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। বার্সেলোনাকে নিয়ে আমি ইতিমধ্যেই চিন্তা শুরু করে দিয়েছি।’ন্যু ক্যাম্পে আসার ব্যাপারে নেইমারকে সবচেয়ে বেশি উত্সাহিত করেছেন ব্রাজিলের জাতীয় দলের সতীর্থ বার্সেলোনা তারকা দানি আলভেজ। ব্যাপারটি জানিয়ে নেইমার বলেন, ‘নিজের ইচ্ছার পাশাপাশি দানি আলভেজের পীড়াপীড়িটা ছিল প্রচণ্ড। আলভেজ আমাকে সব সময়ই বার্সেলোনায় খেলার কথা বলত। শেষ পর্যন্ত সে আমাকে ন্যু ক্যাম্পে নিয়েই ছাড়ল।’ ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ম্যাচ শুরু হওয়ার আগে আবেগ স্পষ্টতই ছুঁয়ে যাচ্ছিল নেইমারকে। ব্রাাজিলের আলো-হাওয়া ছেড়ে ইউরোপীয় ফুটবলের কঠিন পেশাদারির মধ্যে নেইমারের ভবিষ্যত্টা কেমন হবে, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। সূত্র: রয়টার্স।