মেসির সঙ্গে তুলনায় ‘বিব্রত’ সুয়ারেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে দিচ্ছেন লুইস সুয়ারেজ। সর্বশেষ চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের এক ম্যাচে করেছেন চার গোল! টানা ১২ ম্যাচ উরুগুয়েকে অপরাজিত রেখেছেন এই স্ট্রাইকার। ঈর্ষণীয় পারফরম্যান্সের সুবাদে সাম্প্রতিক সময়ে সুয়ারেজকে তুলনা করা হচ্ছে আর্জেন্টাইন ‘সুপারস্টার’ লিওনেল মেসির সঙ্গে। তবে এই তুলনায় বিব্রত সুয়ারেজ।‘মেসির সঙ্গে তুলনা আমাকে শুধু বিব্রতই করবে। এ তুলনায় আমার হাসি পায়। নিজের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। কিন্তু বিশেষ কোনো খেলোয়াড় নয়, পুরো দলকে নিয়েই ভাবতে হবে আমাদের’—এক সাক্ষাত্কারে বলেছেন ২৪ বছর বয়সী সুয়ারেজ। ওয়েবসাইট।