মেসির সম্মানে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ারে পুরস্কার-সম্মান কম পাননি। তবে লিওনেল মেসি এবার যে সম্মান পেতে যাচ্ছেন সেটি একটু অন্য রকম। মেসির সম্মানে আগামী মৌসুমে ১০ নম্বর জার্সি পরবেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা ন্যাট রবিনসন। এমনিতে তাঁর প্রিয় ২ নম্বর। কিন্তু ২৯ বছর বয়সী খেলোয়াড় সম্প্রতি শিকাগো বুলস ছেড়ে এসেছেন ডেনভার নাগেটসে। এখানে ২ নম্বর জার্সিটা পাচ্ছেন না। ডেনভার নাগেটস জার্সিটি চিরদিনের জন্য তুলে রেখেছে কিংবদন্তি অ্যালেক্স ইংলিশের সম্মানে। কী আর করা? মেসি-ভক্ত ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার রবিনসন মেসিকে অনুসরণ করে হতে চান বাক্সেটবলের সেরা খর্বাকৃতির খেলোয়াড়! ওয়েবসাইট।