মেসির সামনে রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসির গোলবন্যা চলছেই। মাঝখানে বোতলবন্দী হয়ে পড়া মেসি আবারও স্বরূপে আবির্ভূত। এখন পর্যন্ত ক্লাব মৌসুমে ৫১ ম্যাচে তাঁর ৪৪ গোল। বার্সেলোনার হয়ে এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার ‘রেকর্ড’টা অবশ্য শুধু মেসি কেন, কারও পক্ষেই হয়তো সম্ভব নয়। রেকর্ডের মালিক ক্লেমেন্তে গ্রাসিয়া ১৯২১-২২ মৌসুমে করেছিলেন ৫৯ গোল! ৩৫টি গোল প্রীতি ম্যাচে, ১৯টি কাতালান চ্যাম্পিয়নশিপে, বাকি ৫টি স্প্যানিশ চ্যাম্পিয়নশিপে। এই লক্ষ্য ছোঁয়া মেসির জন্যও কঠিন। তবে এই মৌসুমে বার্সার হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড করার পথও খোলা আছে মেসির সামনে! কারণ গ্রাসিয়ার রেকর্ডটা যে অফিসিয়াল নয়। অফিসিয়াল রেকর্ডটা দখল করে আছেন ব্রাজিল তারকা রোনালদো। ১৯৯৬-৯৭ মৌসুমে ৪৯ ম্যাচে ৪৭ গোল করেছিলেন তিনি। তাঁকে টপকে যাওয়ার জন্য কমপক্ষে দুটো ম্যাচ অবশ্য পাচ্ছেন মেসি। আর লিগ চ্যাম্পিয়ন হতে পারলে বার্সেলোনা খেলবে স্প্যানিশ সুপার কাপের আরও দুটো ম্যাচ।