মেসির সালতামামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের বছরটা তাঁর জন্য হতে পারত আলোয় ভরা। বিশ্বকাপটা লিওনেল মেসির জন্য হতে পারত অনেক তারার মাঝে জ্বলজ্বলে নক্ষত্র। স্বপ্ন দেখেছিলেন সে রকমই। কিন্তু সবার সব চাওয়া কি আর পূরণ হয়? তবে তা হয়নি বলে আর্জেন্টাইন প্লে-মেকারের আফসোস নেই। বিশ্বকাপে আর্জেন্টিনার ব্যর্থতা বাদ দিলে বছরটা ভালোই কেটেছে বলে মনে করেন মেসি।একটা কথা সবাই জানে, সবাই বলেও—মেসি যতটা না আর্জেন্টিনার, তার চেয়ে বেশি বার্সেলোনার! আর বার্সেলোনার ২০১০ সালটা তো ভালোই কেটেছে। বিশ্বকাপের আক্ষেপটুকু তাই পকেটেই পুরে রেখে বলছেন, ‘২০১০ সালটা ভালোই ছিল। শুধু বিশ্বকাপটাই আমি যে রকম চেয়েছি, সে রকম হয়নি।’এ বছরেই ক্লাবের ইতিহাসে ২০তম লিগ শিরোপা জিতেছে কাতালানরা। এরপর ২০১০-১১ মৌসুমটাও যাচ্ছে দুর্দান্ত। মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে তারা ৫-০ গোলে। বড়দিনের ছুটিতে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে। আর কী চাই!বার্সেলোনার দুর্দান্ত বছরের ছাপ ফিফা-ব্যালন ডি’অর পুরস্কারের সংক্ষিপ্ত তালিকাতেও। তিনজনের ছোট্ট তালিকার সব কটি নামই বার্সেলোনার—জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা ও মেসি। এটা তাই নিশ্চিত, বর্ষসেরার পুরস্কারটি বার্সেলোনাতেই আসছে।কিন্তু নিজের প্রিয় সতীর্থদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে কি ভালো লাগছে তাঁর? গত বছরের বর্ষসেরা খেলোয়াড়টির উত্তর, বিষয়টি তিনি এভাবে দেখছেনই না। বরং এই পুরস্কারের দৌড় থেকে স্বেচ্ছায় সরে যাচ্ছেন এই বলে, ফিফা-ব্যালন ডি’অর জাভি নয়তো ইনিয়েস্তারই প্রাপ্য, ‘আমার মনে হয়, এ বছর এটা আমার বার্সেলোনা-সতীর্থদের একজনই (জাভি অথবা ইনিয়েস্তা) পেতে যাচ্ছে।’বড়দিনের ছুটিতে ক্লাব ফুটবলে সাময়িক বিরতি। মেসি ছুটে গেছেন আর্জেন্টিনায় ছুটি কাটাতে। সেখানেই সাংবাদিকদের বলেছেন এসব কথা। এক ফাঁকে ২০১১ সাল নিয়ে তাঁর লক্ষ্যের কথাও জানিয়েছেন। বলেছেন, ‘এবার আমি আর্জেন্টিনার হয়ে দেশের মাটিতে কোপা আমেরিকা জিততে চাই।’ ওয়েবসাইট।