মেসির সেরা গার্দিওলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের সেরা কোচ কে? উত্তরটি মিলবে আগামীকাল। কারণ ১০ জানুয়ারি রাতেই জুরিখে ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণা করবে ফিফা। তা বর্ষসেরা কোচের পুরস্কার যিনিই পান, মেসি একমাত্র বিচারক হলে পুরস্কারটি অবধারিতভাবেই উঠত পেপ গার্দিওলার হাতে! মেসির চোখে পেপ গার্দিওলাই যে বিশ্বের সেরা কোচ। ‘আমার কাছে গার্দিওলাই সেরা। আমার ধারণা, সে সেটা দেখিয়েছেও’—বলেছেন আর্জেন্টাইন তারকা। তা হলে মরিনহো? রিয়াল কোচ যে কদিন আগে নিজেই দাবি করেছেন, তিনিই বিশ্বের সেরা কোচ! এ বছরের ফিফা-ব্যালন ডি’অর পুরস্কারের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় তিনিও আছেন। কিন্তু মেসি আরও একবার বিনয়ের সঙ্গে জানিয়ে দিলেন, ‘এটা জাভি ও ইনিয়েস্তার প্রাপ্য।’ এএফপি।