মেসির হতাশা কাটছেই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের পর পেরিয়ে গেছে এক মাসেরও বেশি। কিন্তু লিওনেল মেসির হূদয়ে রক্তক্ষরণ এখনো বন্ধ হয়নি। ন্যু ক্যাম্পের সেই দুঃসহ রাতটার কথা ভুলতেই পারছেন না বার্সা তারকা। পেনাল্টি মিস করা, চ্যাম্পিয়নস লিগ থেকে নিজেদের ছিটকে যাওয়াকে মেসির মনে হচ্ছে ফুটবল-বিধাতার অবিচার!সদ্য সমাপ্ত মৌসুমে ৭৩ গোলের অনন্য এক কীর্তি গড়েছেন মেসি। কিন্তু দলের ব্যর্থতায় খুব বেশি উপভোগ করতে পারছেন না নিজের সাফল্য। চ্যাম্পিয়নস লিগের পর এবার লা লিগার শিরোপাটাও হাতছাড়া হয়েছে বার্সেলোনার। তবে মেসিকে বেশি পোড়াচ্ছে চ্যাম্পিয়নস লিগটাই, ‘লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা এবার পাইনি, কিন্তু আমি বেশি হতাশ চ্যাম্পিয়নস লিগ নিয়ে। হতাশ, কারণ আমাদের বাদ পড়া ছিল অন্যায্য, হতাশ কারণ আমি পেনাল্টি মিস করেছি। নিজের পারফরম্যান্সে এমনিতে আমি খুশি, কিন্তু চ্যাম্পিয়নস লিগ শিরোপা না পেয়ে আমরা সবাই খুব হতাশ।’ব্যর্থতার হাত ধরে ক্লাব ছেড়েছেন অনেক সাফল্য এনে দেওয়া কোচ পেপ গার্দিওলা। তবে মেসির বিশ্বাস, টিটো ভিলানোভাও খারাপ করবেন না, ‘এত সাফল্যের পর পেপের বিকল্প খুঁজে পাওয়া সহজ নয়। তবে টিটোকে আমি ছেলেবেলা থেকে জানি, জানি ওর কাছ থেকে কী আশা করতে পারি।’ ওয়েবসাইট।