মেসির হ্যাটট্রিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রীষ্মের দীর্ঘ ছুটি কাটিয়ে ফিরেছেন। তবে পা-জোড়ায় এতটুকু ধার হারায়নি। হ্যাটট্রিক করে সেই বার্তাই দিলেন লিওনেল মেসি। তাঁর হ্যাটট্রিকে পরশু প্রাক-মৌসুমে প্রীতি ম্যাচে বার্সেলোনাও ৮-০ গোলে উড়িয়ে দিয়েছেন রাজা কাসাব্লাঙ্কাকে। বার্সা যুব একাডেমি ‘লা মেসিয়ার’ অনেক তরুণ ছাত্রকেই মাঠে নামিয়েছিল বটে; কিন্তু ‘টিটি-টাকা’ দর্শনে ম্যাচের শুরু থেকে শেষ, পুরো ম্যাচেই শাসন করেছে বার্সেলোনা। ট্যানজিয়ারে ঘরের মাঠে মরক্কোর ক্লাবটি পাত্তাই পায়নি। ওদিকে যুক্তরাষ্ট্রের মায়ামিতে ইউরোপের আর দুই পরাশক্তির সাক্ষাতে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে এসি মিলান। সান লাইফ স্টেডিয়ামে মিলানের জয়ের নায়ক উর্বি এমানুয়েলসন। এএফপি, ওয়েবসাইট।