প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু আরেকটি মাইলফলক ছুঁয়ে ফেললেন লিওনেল মেসি। বার্সেলোনার জার্সি গায়ে করলেন তাঁর ১৫০তম গোল। বয়স মাত্র ২৩। তিন বছর ধরে যে হারে গোল করে চলেছেন, তাতে সামনের তিন বছরের মধ্যেই বার্সার প্রতিযোগিতামূলক ম্যাচের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তাঁরই হয়ে যাওয়ার কথা। যেটি ২৩৫ গোল করা সিজার রদ্রিগেজের দখলে। বার্সার হয়ে ১৯৪২ থেকে ১৯৫৫ পর্যন্ত খেলার সময় এই রেকর্ডটি করেন এই স্প্যানিয়ার্ড। ১৯৬ গোল করে দ্বিতীয় স্থানে আছেন হাঙ্গেরির লাদিসলাও কুবালা (১৯৫০-১৯৬১)। ১৭৮ ও ১৬৪ গোল নিয়ে তিন আর চারে আছেন দুই হোসেপ—হোসেপ সাতিতিয়ের (১৯১৯-১৯৩২) আর হোসেপ এসকোলা (১৯৩৪-১৯৪৯)। মেসি আছেন পঞ্চম স্থানে। দুই হোসেপই তাঁর হাতের নাগালে।