মেসির ২০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল, রেকর্ড, মেসি। শব্দগুলো যেন সমার্থক হয়ে গেছে। পরশু যেমন ওসাসুনার বিপক্ষে করা ৪ গোলের দ্বিতীয়টি মেসিকে উপহার দিয়েছে আরেকটি রেকর্ড। ওই গোলটিই লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সে ২০০ গোল করা ফুটবলার বানিয়েছে বার্সার মহাতারকাকে। পরশু মেসির বয়স ছিল ২৫ বছর ২১৭ দিন। আর্জেন্টাইন ফুটবল জাদুকর ভেঙেছেন তেলমো জারার রেকর্ড। ১৯৫১ সালে ২০০তম গোল করার সময় অ্যাথলেটিক বিলবাও স্ট্রাইকারের বয়স মেসির চেয়ে ৪ বছর বেশি ছিল। তবে সবচেয়ে কম ম্যাচে ২০০ গোল করার কীর্তিটা এখনো জারার। ২১৯ ম্যাচ লেগেছিল তাঁর, মেসির লেগেছে ২৩৫ ম্যাচ। মেসি এখানে দ্বিতীয়।