মেসির 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে লিওনেল মেসি! নিজেদের প্রার্থিতার প্রচারণায় বিশ্ব ফুটবলের দুই তারকাকে নামিয়ে চমকই দিতে চেয়েছিল ২০২০ অলিম্পিক মাদ্রিদ বিড কমিটি। কিন্তু রোনালদো রাজি হলেও মাদ্রিদের প্রার্থিতার প্রচারণামূলক ভিডিওতে অংশ নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বার্সেলোনার আর্জেন্টািইন প্লে-মেকার। এমন নয় যে, ২০২০ অলিম্পিক আয়োজনে মাদ্রিদের প্রতিদ্বন্দ্বী কোনো আর্জেন্টাইন কোনো শহর। তাই মাদ্রিদের প্রার্থিতার পক্ষে প্রচারণায় মেসির অপারগতায় কেউ কেউ রিয়াল-বার্সেলোনার চিরবৈরিতার গন্ধ পাচ্ছেন। অবশ্য মাদ্রিদ বিড কমিটি এবং স্প্যানিশ অলিম্পিক কমিটি বলছে, মেসির সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা তাদের আছে। ৭ সেপ্টেম্বর বুয়েনস এইরেসে মাদ্রিদ, টোকিও ও ইস্তাম্বুলের মধ্যে থেকে ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের ভেন্যু চূড়ান্ত করবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ওয়েবসাইট।