প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটা অতৃপ্তি নিশ্চয়ই আছে লিওনেল মেসির? এখন পর্যন্ত চেলসির সঙ্গে সাত দেখায় গোল পাননি একটিও। তার মানে পিওতর চেক একদিক দিয়ে টেক্কা দিয়ে দিয়েছেন মেসিকে। মেসি কি পারবেন ২০ বছর পর শোধ নিতে? কিন্তু ২০ বছর পর কেন? তত দিনে তো দুজনই বুড়িয়ে যাবেন, বরং তাঁদের ছেলে থিয়াগো-ডামিয়ানেরই খেলার কথা! মজাটা এখানেই। টুইটারে মজার একটা ছবি দিয়েছেন পিওতর চেক। সেখানে এক খুদে গোলরক্ষকের ছবির সঙ্গে ক্যাপশন, ‘থিয়াগো মেসি, আমি তোমার জন্য অপেক্ষা করছি।’ যদিও আদতে ছেলেটা চেক-তনয় ডামিয়ানের নয়। তবে মেসিকে দেওয়া চ্যালেঞ্জ তো মিথ্যা নয়। বাবা এখনো পারেননি, ছেলে কি বড় হয়ে পারবে? ওয়েবসাইট।