মেসির ‘হিরো’ রোনালদো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
না, ক্রিস্টিয়ানো রোনালদো নন। নিজের ‘হিরো’ হিসেবে মেসি নাম বলেছেন ব্রাজিলের সাবেক তারকার। ব্রিটিশ ফুটবল সাময়িকী ফোরফোরটুকে মেসি বলেছেন, ‘রোনালদো ছিলেন আমার হিরো। জিদান, রোনালদিনহো, রিভালদোদের খেলা দেখতে ভালোবাসতাম। কিন্তু আমার দেখা সেরা স্ট্রাইকার ছিলেন রোনালদোই।’ রোনালদো কেন সেরা ছিলেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন মেসি, ‘তিনি এত দ্রুত গতির ছিলেন, গোল হয় না এমন পরিস্থিতিতেও গোল করতেন। যাঁদের খেলা দেখেছি, তাঁদের মধ্যে তিনিই সবচেয়ে ভালো শট নিতে পারতেন।’ এএফপি।