মেসিরা এলিয়েন বার্সা ভিন গ্রহের!
তাঁর ওপর অনেক দিন থেকেই নজর রিয়াল মাদ্রিদের। কিন্তু তিনি মনে হয় বেশি ভক্ত বার্সেলোনারই। অনেক দিন থেকেই বার্সার গুণগান গেয়ে আসছেন। রিয়াল মাদ্রিদে যাওয়ার প্রস্তাব আবারও পায়ে ঠেলার কদিন পর নেইমার বললেন, বার্সেলোনার খেলোয়াড়েরা ‘এলিয়েন’, বার্সাও যেন অন্য গ্রহের ক্লাব।আগামী মাসে ক্লাব বিশ্বকাপ। ফাইনালে বার্সার সঙ্গেই দেখা হতে পারে সান্তোসের। ওই লড়াইয়ের আগে সান্তোস তারকার কণ্ঠে শ্রদ্ধাই ঝরছে, ‘বার্সা অন্য এক পৃথিবী থেকে এসেছে। ওরা এলিয়েন। কোনো সন্দেহ নেই, ওরাই এই গ্রহের সেরা দল। ওদের বিপক্ষে খেলতে পারলে সেটি হবে অনেক বড় পাওয়া, অনেক সম্মানের।’সরাসরি সেমিফাইনালে খেলবে বার্সা ও সান্তোস। একটি করে ম্যাচ জিতলেই ফাইনাল। নেইমার অবশ্য বলছেন, ফাইনালের আগে ভাবতে হবে সেমিফাইনাল নিয়েই, ‘সান্তোস-বার্সা মুখোমুখি হলে সেটি হবে স্বপ্নের ফাইনাল। তবে এর আগে আমাদের প্রথম ম্যাচটি নিয়ে ভাবতে হবে।’ভবিষ্যতে একদিন ঠিকই যে ইউরোপের কোনো ক্লাবে দেখা যাবে তাঁকে, সেটিও বলেছেন এই ১৯ বছর বয়সী, ‘আমার স্বপ্নই ইউরোপে খেলা। জানি না, কখন সেই স্বপ্ন পূরণ হবে। তবে একদিন হবে নিশ্চয়ই।’ ওয়েবসাইট।