মেসি-রোনালদোর চেয়েও দামি ধোনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামে কী আসে যায়? যায়, রজার ফেদেরার নামটাই ধরুন। শুধু এই নামের কারণেই ২০১৩ সালে ৪৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন সুইস টেনিস তারকা। কোনো টুর্নামেন্টে ফেদেরারকে পেতে আয়োজকদের খরচ করতে হয় ১০ লাখ ডলারেরও বেশি। যুক্তরাষ্ট্রের ব্যবসাবিষয়ক সাময়িকী ফোর্বস ক্রীড়াঙ্গনের তারকাদের কার কী আর্থিক মূল্য হতে পারে, সেটার একটা তালিকা করেছে। কাল প্রকাশিত সেই তালিকায় সবার ওপরে আছেন ফেদেরার ও টাইগার উডস। টেনিস ও গলফের দুই কিংবদন্তির আর্থিক মূল্য সমান, ৪৬ মিলিয়ন ডলার। এর পরই আছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেব্রন জেমস। তালিকায় চমক হিসেবে আছেন মহেন্দ্র সিং ধোনি। ২১ মিলিয়ন ডলার আর্থিক মূল্য নিয়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক আছেন পঞ্চম স্থানে। ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোও পেছনে পড়েছেন ধোনির। তথ্যসূত্র: ফোর্বস, এটিপি ও এএনআই।


সবচেয়ে দামি অ্যাথলেট

রজার ফেদেরার (সুইজারল্যান্ড) টেনিস ৪৬ মিলিয়ন ডলার
টাইগার উডস (যুক্তরাষ্ট্র) গলফ ৪৬ ,,
লেব্রন জেমস (যুক্তরাষ্ট্র) বাস্কেটবল ২৭ ,,
ফিল মিকলসন (যুক্তরাষ্ট্র) গলফ ২৫ ,,
মারিয়া শারাপোভা (রাশিয়া) টেনিস ২৩ ,,
মহেন্দ্র সিং ধোনি (ভারত) ক্রিকেট ২১ ,,
উসাইন বোল্ট (জ্যামাইকা) অ্যাথলেটিকস ২০ ,,
কোিব ব্রায়ান্ট (যুক্তরাষ্ট্র) বাস্কেটবল ১৯ ,,
লি না (চীন) টেনিস ১৫ ,,
ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল) ফুটবল ১৩ ,,
লিওনেল মেসি (আর্জেন্টিনা) ফুটবল ১৩ ,,