মেহেদির কাছে জিয়ার হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্জার পেইন্টস জাতীয় দাবায় অঘটন ঘটিয়েছেন ফিদে মাস্টার মেহেদি হাসান। অষ্টম রাউন্ডে কাল মেহেদি হারিয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে। জিয়ার হারে এককভাবে শীর্ষে উঠেছেন আরেক গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব, তাঁর পয়েন্ট সাড়ে ছয়। পাঁচ পয়েন্ট নিয়ে জিয়া, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। সাড়ে চার পয়েন্ট নিয়ে তাঁদের পরেই আছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ।