প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম বিভাগ ক্রিকেট লিগে ৭ উইকেট নিয়েও উত্তরাকে জেতাতে পারলেন না মেহেদী হাসান। কাল ফতুল্লা আউটারে সূর্যতরুণের (১৮২) কাছে ৫০ রানে হেরেছে তাঁর দল উত্তরা স্পোর্টিং।
‘বি’ গ্রুপের অন্য চার ম্যাচে সিটি ক্লাব (২০৯/৫) ৫ উইকেটে আজাদ এসসিকে (২০৬/৯), শাইনপুকুর (১৮৯/৭) ৩ উইকেটে র্যাপিড ফাউন্ডেশনকে (১৮৮), ইয়াং পেগাসাস (২২২/৯) ৭০ রানে ধানমন্ডি প্রগতিকে (১৫২) ও কালিন্দী (১৪৪/৬) ৪ উইকেটে ওরিয়েন্টকে (১৪৩) হারিয়েছে। ৭ ম্যাচে সমান ১২ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে কালিন্দী ও শাইনপুকুর। পরশু ‘এ’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে অগ্রণী ব্যাংক।