প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ালতো থিয়েটারের রোমান্টিকতা ফিরে এসেছিল সান্তিয়াগো বার্নাব্যুতে। দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে পরশু আলভারো মোরাতা গোল করলেন। সঙ্গে সঙ্গেই তাঁর সামনে এসে এক হাঁটু মুড়ে বসে পড়লেন রিয়াল মাদ্রিদে তাঁর সতীর্থ ডিফেন্ডার নাচো। বাড়িয়ে দিলেন একটি হাত। যেন বিয়ের প্রস্তাব দিচ্ছেন! গত শুক্রবার প্রেমিকা অ্যালিস ক্যাম্পবেলকে নিয়ে রিয়ালতো থিয়েটারে জাদু দেখতে গিয়েছিলেন মোরাতা। মঞ্চে উঠে ঠিক এভাবেই ক্যাম্পবেলকে দিয়েছিলেন বিয়ের প্রস্তাব। সেই সময় ইতালিয়ান মডেলকে কথাও দিয়েছিলেন, শনিবার গোল পেলে তাঁকে উৎসর্গ করবেন। যুব প্রকল্পে একসঙ্গে বেড়ে ওঠা নাচো মোরাতার জন্য মুহূর্তটিকে দিলেন আরও মধুর করে। মার্কা।