প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালো বোলিং করেছেন নিয়মিতই। কিন্তু দলের জয়ে প্রতিবারই থাকতে হয়েছে পার্শ্বচরিত্র হয়ে। প্রধান কান্ডারি হতে পারেননি একবারও। মোশাররফ হোসেন সেই আক্ষেপটা মুছে ফেললেন ফাইনালে। কাল ঢাকা গ্ল্যাডিয়েটরসকে টানা দ্বিতীয় শিরোপা এনে দিয়ে হলেন এবারের বিপিএলে প্রথম ম্যান অব দ্য ম্যাচ। দলের ১৭২ রানের পুঁজিটাকে আরও অনেক বড় মনে করাল তঁার বোলিং। চিটাগং কিংসকে ১২৯ রানে বঁেধে ফেলতে বঁাহাতি ঘূর্ণিতে মোশাররফ নিয়েছেন ২৬ রানে ৩ উইকেট। মোশাররফই তাই ফাইনালের ম্যাচসেরা।