মোস্তাইনের রুপা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুনেতে কমনওয়েলথ জুনিয়র ও যুব ভারোত্তোলনের দ্বিতীয় দিনেও পদক পেল বাংলাদেশ। ৬২ কেজি ওজন শ্রেণিতে রুপা জিতেছেন মোস্তাইন বিল্লাহ। প্রতিযোগিতার প্রথম দিনে দুটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। ৪৮ কেজি ওজন শ্রেণির জুনিয়র ও যুব বিভাগে এ দুটি ব্রোঞ্জ এনে দিয়েছেন জহুরা আক্তার রেশমা।