মোহাইমেনুলের সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাইমেনুল ইসলামের (১০০) সেঞ্চুরিতে সুপার এইটের স্বপ্ন বাঁচিয়ে রাখল ইয়াং পেগাসাস। কাল ফতুল্লায় ‘বি’ গ্রুপের ম্যাচে আজাদ স্পোর্টিংকে ৮ রানে হারিয়েছে পেগাসাস। কালিন্দীকে ১৭৪ রানে হারিয়ে উত্তরা এবং ওরিয়েন্ট স্পোর্টিংকে ৩ রানে হারিয়ে সিটি ক্লাবও সুপার এইটের সম্ভাবনা টিকিয়ে রেখেছে। দিনের অন্য দুই ম্যাচে শাইনপুকুর ২ উইকেটে সূর্যতরুণকে ও র‍্যাপিড ফাউন্ডেশন ৬৫ রানে ধানমন্ডি প্রগতিকে হারিয়েছে। ‘বি’ গ্রুপ থেকে শাইনপুকুর ও কালিন্দী আগেই সুপার এইট নিশ্চিত করেছে। অবশিষ্ট দুটি স্থানের জন্য শেষ রাউন্ডে লড়াইয়ে আছে পাঁচটি দল।