মোহামেডানের চতুর্থ জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার হকি লিগে টানা চতুর্থ জয় পেয়েছে মোহামেডান। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল মোহামেডান ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে সাধারণ বীমাকে। মোহামেডানের পাকিস্তানি খেলোয়াড় ওমর ভুট্টো ৩টি, মোহাম্মদ ইমরান, রিজওয়ান জুনিয়র, সালমান হোসেন, তাসওয়ার আব্বাস ১টি করে গোল করেছেন। বাংলাদেশ জাতীয় দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি করেন ১টি গোল। চার ম্যাচের সব কটিতে জিতেও পয়েন্ট তালিকায় দুইয়ে মোহামেডান। সমান ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ঊষা। গোল গড়ে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে মোহামেডান।
দিনের অন্য ম্যাচে ওয়ারী ক্লাব ৩-০ গোলে হারিয়েছে আজাদ স্পোর্টিংকে। এটি লিগে ওয়ারীর প্রথম জয়। ওয়ারীর শিহাব দুটি গোল করেছেন। অন্য গোলটি মনসুরের।
আজকের খেলা: ঊষা-ওয়ান্ডারার্স, বাংলাদেশ এসসি-মেরিনার্স (বেলা ২টা ও বিকেল ৪টা, হকি স্টেডিয়াম)।