মোহামেডানের দ্বিতীয় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার হকি লিগে বড় দলগুলো আছে কক্ষপথেই। আগের দিন আবাহনী জিতেছে টানা দ্বিতীয় ম্যাচে, কাল মোহামেডানও টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সোনালী ব্যাংকের বিপক্ষে তাদের জয়ের ব্যবধান ৩-১। তিনটি গোলই করেছেন পাকিস্তানি খেলোয়াড়েরা। ওমর ভুট্টো প্রথমে এগিয়ে নেওয়ার পর বাকি দুটি গোল করেন মোহাম্মদ ইমরান। ৩ গোলে পিছিয়ে পড়ে ব্যাংকের প্রসেনজিৎ ব্যবধান কমিয়েছেন মাত্র। দিনের প্রথম ম্যাচে সাধারণ বীমা ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে রেলওয়েকে। ২টি করে গোল করেছেন মহসিন ও শামীম।
আজকের খেলা: আবাহনী-বাংলাদেশ স্পোর্টিং, অ্যাজাক্স-ওয়ান্ডারার্স। শুরু বেলা ২টা ও বিকেল ৪টা, মওলানা ভাসানী স্টেডিয়াম।