মোহিউদ্দিন চৌধুরী আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বিমানের সাবেক উপমহাব্যবস্থাপক (বিমানবন্দর) এবং সাবেক ক্রিকেটার মোহিউদ্দিন আহমেদ চৌধুরী (মাহী) আর নেই। ৫ আগস্ট না-ফেরার দেশে চলে গেছেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। ১৯৪০ সালের জানুয়ারিতে জন্ম নেওয়া মোহিউদ্দিন আহমেদ চৌধুরী পিআইএ, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ইগলেটস ক্লাবের হয়ে নিয়মিত ক্রিকেট খেলেছেন। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে যথেষ্ট সুখ্যাতি ছিল তাঁর। খেলা ছাড়ার পর পাকিস্তানের জাতীয় কোচিং ক্যাম্পে একবার ডাক পেয়েছিলেন। চাকরির শেষ দিকে
তিনি বাংলাদেশ বিমানের উপমহাব্যবস্থাপক হিসেবে অবসর নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত রেখে গেছেন।