মেয়েদের এককে ভিয়েতনামি ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে অনুষ্ঠানরত বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যালেঞ্জের মহিলা একক দেখছে সর্ব ভিয়েতনাম ফাইনাল। কাল সেমিফাইনালে ভিয়েতনামের থুই লিন এনইউয়েন ২-০ সেটে হারিয়েছেন স্বদেশি থি সেন এনইউয়েনকে। অন্য সেমিফাইনালে ভিয়েতনামের থি ত্রাং ২-১ সেটে জিতেছেন ভারতের ঋতুপর্ণা দাসের বিপক্ষে। মিশ্র দ্বৈতের সেমিফাইনালে ভারতের সাত্ত্বিক সাইরাজ ও মনীষা জুটি ২-০ সেটে হারিয়েছেন স্বদেশি রোহান কাপুর ও সানজানা সন্তোষকে। এই ইভেন্টের অন্য সেমিফাইনালে থাইল্যান্ডের জুটি ভিরিয়াঙগুরা-তানুপাত ২-০ সেটে হারিয়েছেন ভারতের ভেঙ্কট গৌরব প্রসাদ ও জুহি জুটিকে। আজ প্রতিযোগিতার ফাইনাল।