মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টি আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের গুয়াংজুতে মহিলাদের এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট শুরু হচ্ছে আজ। বাংলাদেশের মেয়েরা মাঠে নামবে প্রথম দিনেই। প্রতিপক্ষ স্বাগতিক চীন। এর আগে আজ টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও থাইল্যান্ড মহিলা দল।বাংলাদেশের মেয়েরা দ্বিতীয় ম্যাচ খেলবে ২৬ অক্টোবর, প্রতিপক্ষ নেপাল। ২৮ অক্টোবর পরের ম্যাচ শ্রীলঙ্কার মেয়েদের বিপক্ষে।