মেয়েদের কুস্তিতে রুপা এলো, দুটি ব্রোঞ্জও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে ভারোত্তোলনে ব্রোঞ্জ জিতে এবারের এসএ গেমসে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন মোল্লা সাবিরা সুলতানা। এর পর কুস্তিতে পদক এসেছে আরও ৩টি। একটি রুপা ও দুটি ব্রোঞ্জ। এসএ গেমসে মেয়েদের কুস্তি হচ্ছে এবারই প্রথম। যাতে প্রথম​ দিনই সাফল্য এলো বাংলাদেশের। রুপা জিতেছেন রিনা আখতার, ব্রোঞ্জ সোমা চৌধুরী ও নদী চাকমা। রুপা জিতে দারুণ উচ্ছ্বসিত রিনা, ‘কী যে বলব, আমার খুব ভালো লাগছে!’ এই সাফল্য তিনি উৎসর্গ করেছেন তাঁর প্রয়াত বাবাকে। ৬০ কেজি ওজন শ্রেণিতে রিনাকে হারিয়ে সোনা জিতেছেন ভারতের মনীষা।
সোমা চৌধুরীর ব্রোঞ্জটি এসেছে ৫৫ কেজি শ্রেণিতে। নদী চাকমা জিতেছেন ৪৮ কেজিতে।