মেয়েদের ক্রিকেটে এমন ব্যাটিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটিংই যেন ভুলে গেছেন মহিলা ক্রিকেটাররা! মহিলা ক্লাব ক্রিকেট লিগে প্রতিদিনের অল্প রানের ম্যাচই এটা বলতে বাধ্য করছে। রানখরার টুর্নামেন্টে কালও দুম্যাচ মিলিয়ে রান হয়েছে ২০০!বিকেএসপিতে মোহামেডানের বিপক্ষে ওরিয়েন্ট অলআউট হয়েছে মাত্র ৫১ রানে। সর্বোচ্চ ১৬ রান এসেছে অতিরিক্ত খাতে। ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান করার কৃতিত্ব দুজনের। পাপড়ি ও শাহরিমা দুজনই করেছেন ৬ রান করে। জবাবে ১২.৪ ওভারে জিতে যাওয়া মোহামেডানও হারিয়েছে ২ উইকেট। ওপেনার রুমানা করেছেন ২১। এর আগে বল হাতে মোহামেডানের ফাহিমা নিয়েছেন ৬ রানে ৩ উইকেট।বিকেএসপিরই আরেক মাঠে ২৫.৫ ওভার ব্যাট করে ৪৮ রানে অলআউট হয়ে গেছে সিসিএস। ১২.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতেছে আজাদ স্পোর্টিং। আজাদের খাদিজাতুল কুবরা ১৩ রানে ৬ উইকেট নিয়েছেন, ব্যাট হাতে করেছেন সর্বোচ্চ ১৪ রান।