মেয়েদের ফাইনালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে ইংল্যান্ডের সঙ্গে। কাল দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া ২৮ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৭ উইকেটে তোলে ১১৫ রান। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৯.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা অলআউট হয় ৮৭ রানে। ওপেনার জুলিয়ানা নিরো (৩১) ও শানেল ডালি (২৫) ছাড়া আর কেউই দুই অঙ্কে যেতে পারেননি। পেসার জুলি হান্টারের শিকার পাঁচ ব্যাটার। তাঁর বোলিং ফিগারই বলে দিচ্ছে কেমন বিধ্বংসী ছিলেন এই অস্ট্রেলিয়ান—৩.২-০-২২-৫! আগামীকাল ফাইনাল।