প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান গেমসে প্রথম সোনার দেখা পেয়েছে জাপানের মেয়েরা। গুয়াংজুতে আজ সোমবার অনুষ্ঠিত মেয়েদের ফুটবলের ফাইনালে উত্তর কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে সোনা নিশ্চিত করে জাপান। ১৯৯০ সালের এশিয়ান গেমসে মেয়েদের ফুটবল অন্তর্ভুক্তির পর থেকে এটিই জাপানের প্রথম সোনা। খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকে। ৭৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটির দেখা পায় জাপানের মেয়েরা। এর আগে চীনকে ২-০ গোলে হারিয়ে ব্রোঞ্জ জেতে দক্ষিণ কোরিয়া।২০০৬ সালে দোহায় অনুষ্ঠিত এশিয়াডে জাপানকে হারিয়ে পুরুষদের ফুটবলে সোনা জিতেছিল উত্তর কোরিয়া। সেবার নির্ধারিত সময়ে খেলা গোলশূন্যভাবে অমীমাংসিত ছিল। তবে টাইব্রেকারে ৪-২ গোলে জয় পায় উত্তর কোরিয়া। সিনহুয়া।