মেয়েদের বিশ্বকাপে আবার অস্ট্রেলিয়া
ক্রিকেট-বিশ্বের সবচেয়ে সহজ কুইজ সম্ভবত—কে জিতবে মেয়েদের বিশ্বকাপ? বিশ্বকাপটাকে প্রায় নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলা অস্ট্রেলিয়ার মাথায় আবার উঠল মুকুট। কাল মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ফাইনালে ১১৪ রানের বিশাল ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অষ্টম আসরে ষষ্ঠ শিরোপা জিতল অস্ট্রেলিয়া! বাকি দুবার চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। গতবারের ট্রফিটাও জিতেছে ইংলিশরা। অস্ট্রেলিয়ান মেয়েদের জন্য এটা তাই শিরোপা পুনরুদ্ধার।প্রথমবারের মতো ফাইনালে উঠে আসা ওয়েস্ট ইন্ডিজ একদমই সুবিধা করতে পারেনি কাল। র্যাচেল হেইনেস (৫২) ও জেস ক্যামেরনের (৭৫) দারুণ দুটি ইনিংসে ৭ উইকেটে ২৫৯ করেছিল অস্ট্রেলিয়া। মেয়েদের বিশ্বকাপ ফাইনালে যেটি সর্বোচ্চ স্কোরের রেকর্ড। জিততে হলে নতুন রেকর্ড করতে হতো। সেই ‘ঝামেলায়’ না গিয়ে ৪৩.১ ওভারে ১৪৫ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যামেরন হয়েছেন ম্যাচসেরা। ৪০৭ রান করে টুর্নামেন্ট-সেরা নিউজিল্যান্ডের সুজি বেটস। ওয়েবসাইট।