মেয়েদের সংক্ষিপ্ত পোশাক নিয়ে নতুন বিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবাদটা প্রথমে আসে চীন, ইন্দোনেশিয়া ও ভারত থেকে। সম্প্রতি যুক্ত হয়েছে ডেনমার্ক ও সুইডেন। মেয়েদের ব্যাডমিন্টনে খাটো পোশাক পরতে খেলোয়াড়দের বাধ্য করার ‘প্রতিবাদের’ পরিপ্রেক্ষিতে এ-সংক্রান্ত নতুন বিধি প্রণয়ন করতে যাচ্ছে কুয়ালালামপুরভিত্তিক বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন।মেয়েদের পোশাকে গ্ল্যামার আনার জন্য ১ মে থেকে মেয়েদের ব্যাডমিন্টনে স্কার্ট বা খাটো পোশাক পরতে বাধ্যতামূলক করা হয়েছে। তবে বিভিন্ন দেশ ও খেলোয়াড়দের কাছ থেকে প্রতিবাদ উঠায় ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, স্কার্ট-সংক্রান্ত বিধিমালা সংশোধন হতে যাচ্ছে। যারা এই বিধির বিরোধী, মে মাসের ২৮ তারিখে চীনে অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভায় তারা এটি বাতিলের আবেদনও করতে পারবে।ফেডারেশনের ডেপুটি প্রেসিডেন্ট বলেছেন, ‘মেয়েদের যৌনতার বস্তু হিসেবে উপস্থাপন করার ইচ্ছে কখনোই ছিল না আমাদের। মেয়েদের ব্যাডমিন্টনে ভিন্ন ধারা আনার চেষ্টা ছিল। তবে স্কার্ট এত বেশি সংক্ষিপ্ত হওয়ার প্রয়োজন নেই।’ ওয়েবসাইট।