প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত সফরের প্রথম ম্যাচেই টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি খেলেছিলেন সালমা খাতুন। ভদোদরায় অপরাজিত ৪৯ রান করে পেছনে ফেলেন গত বছরের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা ৪২ রানকে। কাল আহমেদাবাদে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক পেলেন ৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ফিফটি। প্রথম ওয়ানডেতে অপরাজিত ৭৫ রান করে বাংলাদেশের ওয়ানডের নিজের করে নিয়েছেন সালমা। ফলে দুইয়ে নেমে গেল ২০১২ সালে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফারজানা হকের ৫৫ রানের ইনিংসটা। ওয়ানডেতে বাংলাদেশের মেয়েরা এ পর্যন্ত পঞ্চাশ পেরিয়েছে পাঁচবার। সালমা-ফারজানা ছাড়াও শুকতারা, শারমিন ও লতা পেয়েছেন ফিফটি।