মেয়েদের সেমিফাইনাল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মিরপুরে দুটি ম্যাচ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার বিপক্ষে পুরুষ সেমিফাইনাল তো আছেই, ওয়েস্ট ইন্ডিজের মেয়েরাও আজ ফাইনালে ওঠার লড়াইয়ে যুঝবে অস্ট্রেলিয়ার সঙ্গে। বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি। গতবার শ্রীলঙ্কাতেও শেষ চারে মুখোমুখি হয়েছিল দল দুটি। ২৮ রানে জিতে ফাইনালে যাওয়া অস্ট্রেলিয়ার হাতেই উঠেছিল শিরোপা। গত বছর ওয়ানডে বিশ্বকাপটাও ক্যারিবীয় মেয়েদের হারিয়ে জিতেছিল অস্ট্রেলিয়া।
ইতিহাস ও শক্তিমত্তায় এগিয়ে থাকবে গত দুবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াই। এবার নিউজিল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা দলটি জিতেছে পরের তিনটি ম্যাচই। হয়েছে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নও। উল্টো অবস্থা ওয়েস্ট ইন্ডিজের। প্রথম তিনটি ম্যাচ জিতে শেষ ম্যাচে ভারতের কাছে হেরে ‘বি’ গ্রুপের রানার্সআপ তারা।