মেয়েদের স্কুল ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্রণী গার্লস হাইস্কুলের দরকার ছিল জয়। রহমতউল্লাহ মডেল স্কুলকে ড্র করলেই চলত। শেষ পর্যন্ত অগ্রণী গার্লসের সঙ্গে গোলশূন্য ড্র করেই প্ল্যান বাংলাদেশ মহানগর মহিলা স্কুল ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠে গেল রহমতউল্লাহ। আজিমপুর গার্লস স্কুলের মাঠে কাল অন্য ম্যাচে বাংলাবাজার গার্লস স্কুল ২-১ গোলে হারিয়েছে মীর হাজিরবাগ হাইস্কুলকে। বাংলাবাজারের গোল দুটি করেছে আয়েশা আক্তার ও মিমি আফসানা। মীর হাজিরবাগের গোলটি সুরভির।