মেয়েদের স্কুল ফুটবল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের মহিলা ফুটবলে শুরু হচ্ছে আরেকটি টুর্নামেন্ট। ২০ মার্চ কমলাপুর স্টেডিয়ামে উদ্বোধন করা হবে ঢাকা মহানগরী মহিলা স্কুল ফুটবল। চারটি মাঠে খেলবে ৩২টি স্কুল। প্রতিযোগিতার পৃষ্ঠপোষণা করছে ‘প্ল্যান বাংলাদেশ’। কাল ‘প্ল্যান বাংলাদেশের’ সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাফুফে। আপাতত দুই পক্ষ তিন বছর দেশের মহিলা ফুটবলের উন্নয়নে একসঙ্গে কাজ করবে। সময়টা পরে বাড়তেও পারে—প্ল্যান বাংলাদেশের কর্মকর্তারা সেই আভাষ দিয়েছেন।এ উপলক্ষে বাফুফে ভবনে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও প্ল্যান বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর মিরনা রেমাতা এভোরা। আরও ছিলেন বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম, কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার প্রমুখ।