মেয়েদের স্কুল ফুটবল শুরু আগামীকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলাপুর স্টেডিয়ামে কাল মেয়েদের চতুর্থ ঢাকা মহানগর স্কুল ফুটবল উদ্বোধন। বেলা সাড়ে তিনটায় মতিঝিল টিঅ্যান্ডটি স্কুলের সঙ্গে খেলবে গতবারের চ্যাম্পিয়ন ভিকারুননিসা নূন স্কুল। গতকাল পর্যন্ত বাংলা ও ইংরেজিমাধ্যম মিলিয়ে ২৯টি স্কুল নিবন্ধন করেছে। আয়োজকদের চাওয়া ৩২টি স্কুলের অংশগ্রহণ। আট গ্রুপ, পাঁচ ভেন্যু।মাঠ খুঁজতে গিয়ে আয়োজকদের গলদঘর্ম অবস্থা। কমলাপুর, ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্স, মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে খেলা নিশ্চিত হয়েছে, তবে দুটি ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। তার ওপর কয়কটি দল নিবন্ধন করেও নাম তুলে নিয়েছে। দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন স্যার জন উইলসন স্কুল খেলছে না। গতবারের সেমিফাইনালিস্ট আজিমপুর গার্লস স্কুলও একই পথের যাত্রী।মেয়েদের স্কল ফুটবল পৃষ্ঠপোষণা করছে প্ল্যান বাংলাদেশ। এই আন্তর্জাতিক সংস্থাটি মূলত শিশুদের নিয়ে কাজ করে। আগামীকাল প্রতিষ্ঠানটির ৭৫তম জম্মবার্ষিকী। আগামী তিন বছর তারা বাংলাদেশের মেয়েদের ফুটবলে আর্থিক সহযোগিতা দেবে। কাল বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। বক্তব্য দিয়েছেন বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম, কো-চেয়ারম্যান মাহফুজা আক্তার, প্ল্যান বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আনোয়ার হোসেন শিকদার প্রমুখ।