মেয়েদের হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিপক্ষে কাল দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হেরেছে বাংলাদেশের মেয়েরা। কালকের হারটা ৮ উইকেটে।
১০১ রান তাড়া করতে নেমে প্রথম ম্যাচে তবু ৮৫ রান করেছিল সালমার দল। কাল তাও করতে পারেনি। রানআউটের মিছিলে ৯ উইকেটে করে মাত্র ৬৫ রান! চারজনই রানআউট। চারজন ছুঁতে পেরেছেন দুই অঙ্ক। সর্বোচ্চ ১৮ রান করেছেন ফারজানা। পান্না অপরাজিত ১১, নুজহাত ১১ ও আয়শা করেছেন ১০ রান। দুই উইকেট হারিয়ে ভারত ৬৬ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলেছে ১২.৩ ওভারেই। একটি করে উইকেট নিয়েছেন রুমানা ও আয়শা। বল হাতে ২ উইকেট ও ব্যাট হাতে অপরাজিত ১৮ রান করে ম্যাচসেরা ভারতের ঝুলন গোস্বামী। এই জয়ে সিরিজও জিতে গেছে ভারত। সিরিজের শেষ ম্যাচটি আগামীকাল।