মেয়েদের ‘সংক্ষিপ্ত পোশাক’ আইন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে উত্তপ্ত বিতর্কে জল ঢেলে দিল কুয়ালালামপুর-ভিত্তিক বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন। সংস্থাটি আজ সোমবার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, মেয়েদের ব্যাডমিন্টনে স্কার্ট বা এ জাতীয় সংক্ষিপ্ত পোশাক পরতে বাধ্যতামূলক আইনটি স্থগিত করা হয়েছে।মেয়েদের ব্যাডমিন্টনে ‘গ্ল্যামার’ আনার জন্য ১ মে থেকে স্কার্ট বা এ জাতীয় সংক্ষিপ্ত পোশাক পড়তে বাধ্যতামূলক করা হয়েছিল। তবে বিভিন্ন দেশ ও খেলোয়াড়দের কাছ থেকে প্রতিবাদের জের ধরে শেষ পর্যন্ত আইনটি স্থগিত করতে বাধ্য হলো বিশ্ব ফেডারেশন।‘সংক্ষিপ্ত পোশাক’ আইনের প্রতিবাদটা শুরুতে আসে চীন, ইন্দোনেশিয়া ও ভারত থেকে। এর পর যুক্ত হয় ডেনমার্ক, সুইডেনসহ আরও কয়েকটি দেশ। মেয়েদের নগ্নভাবে উপস্থাপন করাই এই আইনের উদ্দেশ্য জোরেশোরে এই অভিযোগ উঠায় চলতি মাসের শুরুতে ফেডারেশনের ডেপুটি প্রেসিডেন্ট বলেছিলেন, ‘মেয়েদের যৌনতার বস্তু হিসেবে উপস্থাপন করার ইচ্ছা কখনোই ছিল না আমাদের। মেয়েদের ব্যাডমিন্টনে ভিন্ন ধারা আনার চেষ্টা ছিল।’ ওয়েবসাইট।