মেয়েরা আয়ারল্যান্ড যাবে ২ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক হয়েছে বাংলাদেশ মেয়েদের আয়ারল্যান্ড সফরসূচি। দুটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলতে জাহানারা-সালমারা উত্তর আয়ারল্যান্ডে রওনা দেবেন ২ সেপ্টেম্বর। টি-টোয়েন্টি হবে ৫ ও ৬ সেপ্টেম্বর এবং ওয়ানডে ৮ ও ১০ সেপ্টেম্বরে। সবগুলো ম্যাচই হবে লন্ডনডেরির ব্রিডি ক্রিকেট ক্লাব মাঠে।
ওয়ানডেতে দুই দলের তিনটি ম্যাচে বাংলাদেশ জিতেছে একবার, আইরিশরা একবার। বাকি ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। টি-টোয়েন্টিতে অবশ্য এগিয়ে সালমারাই। আইরিশদের বিপক্ষে তিন টি-টোয়েন্টির দুটিতেই জিতেছে বাংলাদেশ। এবার আয়ারল্যান্ড সফরটা নিজেদের যাচাই করার দারুণ সুযোগ মনে করছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, ‘অপরিচিত কন্ডিশনে খেলার অভিজ্ঞতা আমাদের ক্রিকেটারদের ভীষণ কাজে দেবে। বাংলাদেশ ও আয়ারল্যান্ড ক্রিকেটে দ্রুত ভালো করছে। দুই দলই মেয়েদের বিশ্বকাপের বাছাই পেরোতে চায়। আগামী বছর থাইল্যান্ডে বিশ্বকাপ বাছাইয়ের আগে এটা খুবই ভালো প্রস্তুতি হবে।’