মোটা বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেচারা আঁদ্রে পিয়ের জিনিয়াক। হলেনই নাহয় একটু গাট্টাগোট্টা! তাই বলে বার্গারের প্রচারণায় তাঁর নাম ব্যবহার করতে হবে? এমনটা হলেও কথা ছিল। নতুন একটা বার্গারের প্রচারণায় মার্শেইয়ের ফ্রেঞ্চ স্ট্রাইকারের নামে পোস্টার পর্যন্ত পড়েছে। অজস্র পোস্টারে ছেয়ে গেছে মার্শেইয়ের অলিগলি। আর কাজটা করেছে বিখ্যাত প্রতিষ্ঠান বার্গার কিং। হয়তো মজা করেই তারা কাজটা করেছিল, কিন্তু জিনিয়াকের কাছে ব্যাপারটা মজার লাগেনি। এমনিতেই হূষ্টপুষ্ট বপুর জন্য কম টিটকারি সইতে হয় না। সতীর্থদের খোঁচা কাঁহাতক সহ্য করা যায়? এখন ক্ষিপ্ত জিনিয়াক বার্গার কিংয়ের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন। ওয়েবসাইট।