মোদি এখন দেউলিয়া!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিভিস্বত্ব বিলিয়ন ডলারে বিক্রি করে চমকে দিয়েছিলেন পুরো বিশ্বকেই। খেলোয়াড়দের যে কয়েক মিলিয়ন ডলারে নিলামে বিক্রি করা যায়, ক্রিকেট ইতিহাসের অভূতপূর্ব সে ঘটনাও তাঁরই সৌজন্যে দেখা। মিলিয়ন-বিলিয়নের হিসাব কষা সেই লোলিত মোদিই নাকি দেউলিয়া!একটি বেসরকারি নিরাপত্তাপ্রতিষ্ঠান মোদির কাছে ৬৫ হাজার পাউন্ড (প্রায় ৮৪ লাখ টাকা) বকেয়া বিল পাওনা দাবি করে লন্ডনের আদালতে মামলা করেছিল। বর্তমানে লন্ডনপ্রবাসী আইপিএলের সাবেক এই প্রধান সময়মতো সেই টাকা পরিশোধ না করাতেই আদালত তাঁকে দেউলিয়া ঘোষণা করেন। পুরো ব্যাপারটিকে মোদি বলেছেন ‘হাস্যকর’। এত কিছু নাকি তাঁর জানাও ছিল না। মোদির ধারণা, সস্তা প্রচারের লোভেই এমনটা করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটির প্রধান স্টুয়ার্ট পেজের দাবি অন্য রকম, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক, মোদি এ ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প রাখেননি।’ ওয়েবসাইট।