মোদিকে রুখতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ললিত মোদিকে রুখতে এবার সুপ্রিম কোর্টে গেল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগে আইপিএলের সাবেক কমিশনার মোদিকে আজীবন নিষিদ্ধ করেছে বিসিসিআই। তাতে স্পষ্টই বলা হয়েছে, ভবিষ্যতে কোনো ধরনের ক্রিকেট প্রশাসনে যুক্ত হতে পারবেন না মোদি। কিন্তু সেই মোদিই রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (আরসিএ) সভাপতি হিসেবে আবার ক্রিকেট প্রশাসনে যুক্ত হতে যাচ্ছেন। গত মাসে আরসিএর নির্বাচনও হয়ে গেছে। কিন্তু নানা জটিলতায় ফল ঘোষণার বিষয়টি গেছে সুপ্রিম কোর্টের হাতে। ৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ফল ঘোষণা করা হবে। কিন্তু এর আগেই মোদির প্রার্থিতা চ্যালেঞ্জ করে বিসিসিআই পাল্টা আবেদন করেছে। ওয়েবসাইট।